ঢাকা |
প্রকাশিত: 3:25 PM, June 21, 2026
সিলেট জেলার কানাইঘাট থানার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় কানাইঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে কানাইঘাট থানা পুলিশ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জনাব মো: আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার দিক নির্দেশনায় এসআই (নি:) শৈলেশ চন্দ্র দাস, এএসআই (নি:)/আরফিন চৌধূরী, এএসআই (নি:)/অনন্ত পাল, এএসআই (নি:) রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ গত ১৮/০৬/২০২৬খ্রি. তারিখ দুপুর ১৪:০৫ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন কানাইঘাট পৌরসভার অর্ন্তগত বায়মপুর তিন রাস্তার মোড়ে শাহবাগ টু কানাইঘাট পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট করিয়া ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী জসিম উদ্দিন (৪০), পিতা-মৃত আব্দুল হক, সাং-সরুফৌদ, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানার মামলা নং-১৩, তাং-১৮/০৬/২০২৬খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে। অদ্য ধৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host