সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৪ জনকে ২ দিনের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশিত: 10:01 PM, July 6, 2026

সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৪ জনকে ২ দিনের কারাদণ্ড ও জরিমানা

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এইচএসসি পরীক্ষা চলাকালে সুনামগঞ্জ সরকারি কলেজের সামনে ফটোকপি দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনার অভিযোগে শাকিলসহ ৪ জনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

আজ দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নূহা কম্পিউটারের পরিচালক কাউকান্দি গ্রামের শাকিল আহমদ কাউসার সহ ৪ জনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা এবং ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।

মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম)-এর নির্দেশনায় এসআই রবিউল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কী কারণে দোকানগুলো খোলা রাখা হয়েছিল, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর