ঢাকা |
প্রকাশিত: 8:28 PM, July 9, 2026
ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলা প্রেসক্লাবের নবগঠিত দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে দৈনিক সংগ্রাম এর ছাতক প্রতিনিধি লুৎফুর রহমান শাওন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত বুধবার রাতে ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মোহনা টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি মো. মাহমুদ আলম।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শাহ মোহাম্মদ আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোশাররফ হোসেন দায়িত্ব পেয়েছেন। একই কমিটিতে অর্থ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান সাংবাদিক লুৎফুর রহমান শাওন।
লুৎফুর রহমান শাওন অর্থ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল, সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব পালনে সকল সাংবাদিক, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host