ঢাকা |
প্রকাশিত: 11:08 PM, July 28, 2026
ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতক থানার মামলা নং-৩২(০৭)২৬-এর এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের হেফাজত থেকে ১০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালারুকা ইউনিয়নের নানশ্রী গ্রামের আজির উদ্দিনের ছেলে মোঃ সাহেদ (২৭), মুক্তিরগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে মোঃ হাসান (২৫), বুবরাপুর গ্রামের সধন নুরের ছেলে জহুর উদ্দিন (২২) এবং উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের মনির উদ্দিনের ছেলে ঈমাম উদ্দিন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host