জামালগঞ্জে ইউএনও’র ছাপিয়ে দেয়া নতুন রেট প্রত্যাহার করল নৌ মালিক-শ্রমিক সমিতি

প্রকাশিত: 1:04 AM, August 4, 2026

জামালগঞ্জে ইউএনও’র ছাপিয়ে দেয়া নতুন রেট প্রত্যাহার করল নৌ মালিক-শ্রমিক সমিতি

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের আহ্বানে জামালগঞ্জের সুরমা নদী ও লালপুরে অবৈধ বিআইডব্লিউটিএর নামে বেপরোয়া চাঁদাবাজি বন্ধে নৌ মালিক ও শ্রমিক সমিতি এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ছাপিয়ে দেয়া নতুন রেট প্রত্যাহার করল নৌ শ্রমিক- মালিক সমিতি। পাশাপাশি তাদের ঘোষিত অনির্দিষ্টকালের চলমান ধর্মঘট বহাল রেখেছেন।

শনিবার ( ১ আগষ্ট ) দুপুরে অনুষ্ঠিত বৈঠকে তিন দিন ধরে চলমান নৌ ধর্মঘটের কার্যক্রম বহাল রেখে উপজেলা নিবাহী কর্মকর্তার মধ্যস্থতায় শ্রমিক ও ব্যবসায়িরা অংশ নেয়। পরে জোর পূর্বক জামালগঞ্জের ইউএনও’র দেওয়া নতুন রেটে বৈষম্যহীনতার কারণে শ্রমিক এবং ব্যবসায়িরা তাৎক্ষণিক প্রত্যাহার করেন।

বৈঠকে জামালগঞ্জের সুরমা-লালপুর নদীতে অতিরিক্ত চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং বিআইডব্লিউটিএ,টোল ট্যাক্সের নতুন হার নির্ধারণের বিষয়ে চুরান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ব্যবসায়ি জয়দর মিয়া বলেন, দীর্ঘদিন ধরে জামালগঞ্জের সাচনা হতে লালপুর সুরমা নদী এলাকায় বিআইডব্লিউটি’র নামে প্রতি ফুট পাথরে ৫০ পয়সার স্থলে ইজারাদার কর্তৃক রাখা হচ্ছে ২ টাকা ৮০ পয়সা। একই স্থানে কোটগারির নাম ভাঙ্গিয়ে ৩০ পয়সার স্থলে প্রতি ফুটে ১ টাকা। গত শনিবার চাঁদাবাজি বন্ধে ইউএনও মহোদয় আমাদেরকে ডেকে নিয়ে বলেন, সুনামগঞ্জের স্থানীয় নৌকাগুলো টুল দেবে ২.৪০ পয়সা এবং বাহিরের নৌকা টুল দেবে পুরো ৭০ টাকা। এমনকি খালি নৌকা প্রবেশ করতেও প্রতি নৌকায় ৫ হাজার টাকা করে চাঁদা আদায় করছে। টোলের নামে অতিরিক্ত চাঁদাবাজির কারণে জামালগঞ্জের নদীগুলোতে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে বন্ধের উপক্রম দেয়া দিয়েছে।

জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক কবির মিয়া বলেন, সরকারি গেজেট বর্ণিত রেট অনুযায়ী বিআইডব্লিউটিএ ও অন্যান্য ইজারা আদায় করতে হবে, প্রত্যেক বিআইডব্লিউটিএ ও অন্যান্য আদায় স্থানে প্রকাশ্যে সরকারি রেট চার্ট টানিয়ে রাখতে হবে এবং আদায়কৃত ইজারার পাকা রশিদ দিতে হবে,বিআইডব্লিউটিএ ও অন্যান্য ইজারা নির্ধারিত স্থানে আদায় করতে হবে,কোন অবস্থাতেই যত্রতত্র অথবা চলতি অবস্থায় ইজারা আদায় করা যাবে না। প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা, লোডে এবং আনলোডে ২.৮০ পয়সা এই নিয়ম বন্ধ করতে হবে। শনিবার দুপুরে ইউএনও স্যার আমাদেরকে ডেকে নিয়ে আলোচনা সাপেক্ষে নতুন যে রেট নির্ধারণ করে দিয়েছেন তা আমরা প্রত্যাখান করেছি।
যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সমূহ আদায় হচ্ছে না ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকাল পর্যন্ত ধর্মঘট চলতে থাকবে।

ব্যবসায়ি লোকমান হোসেন বলেন, তাহিরপুরের ফাজিলপুর-পাটলাই নদীতে নৌ শ্রমিক ও ব্যবসায়িদের ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে ইউএনও স্যার শ্রমিক এবং ব্যবসায়িদেরকে ডেকে নিয়ে পাটলাই বিআইডব্লিউটির নতুন রেট নির্ধারণ করেছেন,
প্রতি টন পাথর ৪০ টাকা,
১০০ টনের নিচে নৌকা ৫০০ টাকা, ১০০ থেকে ২০০ টনের নৌকা ১,০০০ টাকা,
২০০ টনের বেশি নৌকা ২,০০০ টাকা। কিন্তু জামালগঞ্জের ইউএনও আমাদের শ্রমিক ও ব্যবসায়িদের ডেকে নিয়ে মনগড়া ভাবে নতুন রেট নির্ধারণ করেছেন প্রতি ঘনফুট পাথর ২.৪০ পয়সা। যা আমরা তাৎক্ষণিক ভাবে উনার দেয়া রেট প্রত্যাখান করে চলমান ধর্মঘট বহাল রেখেছি।

জামালগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের মুঠোফোনে একাধিকবার কল করার পরও রিসিভ করেননি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সুনামগঞ্জের এডিসি রেভিনিউ বলেন,এ বিষয়টি নিয়ে আপনি এডিএম’র সাথে কথা বলতে হবে। তারপর খোঁজ নিয়ে দেখছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর