কাজলশাহ থেকে বিয়ারসহ মাদকব্যবসায়ী আটক

প্রকাশিত: 4:34 PM, February 13, 2019

কাজলশাহ থেকে বিয়ারসহ মাদকব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের কাজলশাহ থেকে ২৪ বোতল বিয়ারসহ মোঃ জাবেদুর রহমান (৪২) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার রাত ১০টার দিকে কাজলশাহ এলাকার এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ নং গেটের বিপরীতে শিমু জেনারেল স্টোরের সামন থেকে তাকে আটক করে র‌্যাব ৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল।

আটক মোঃ জাবেদুর রহমান (৪২) এসএমপির জালালাবাদ থানার আখালিয়া এলাকার হানিফ আহমদের ছেলে।উদ্ধারকৃত আলামতসহ তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তাস্তর করা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর