ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
র্যাবের অভিযানে অবশেষে গ্রেফতার করা হয়েছে সুয়েব আহমদকে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে র্যাবের গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের সদর থানার গৌরারং ইউনিয়নের লালপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল।
সুয়েব (২৭) সুনামগঞ্জের তাহিরপুর থানার শিমুলতলা এলাকার গুলজার মিয়ার ছেলে। তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ ও পর্ণগ্রাফি ধারায় দায়েরকৃত একটি মামলার (নং ৫/৪/২/২৬) আসামি।
র্যাব জানায়, এক প্রবাসির স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর ওই মহিলা ও তার স্বামীর ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ও ভিডিও তার ফেসবুক আইডিতে পোস্ট করে।
পরে ওই দম্পতি সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে র্যাব তদন্ত শুরু করে এবং মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
সুয়েবকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host