ভ্রাম্যমাণ আদালতের অভিযান কানাইঘাটে ইটভাটার লাইসেন্স না থাকায় ১লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: 4:56 PM, April 8, 2019

ভ্রাম্যমাণ আদালতের অভিযান কানাইঘাটে ইটভাটার লাইসেন্স না থাকায় ১লক্ষ টাকা জরিমানা

কানাইঘাট সংবাদদাতা

কানাইঘাটে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন একটি ইটভাটায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার পরিবেশ অধিদপ্তর সিলেটের জুনিয়র ক্যামিস্ট্র মোঃ সানোয়ার হোসেনের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) লুসিকান্ত হাজং অভিযান চালিয়ে অভিযুক্ত ইটভাটা থেকে জরিমানা আদায় করেন।
কানাইঘাট সদর ইউপির খেলুরবন্দ এলাকায় অবস্থিত অভিযুক্ত এই ইটভাটার স্বত্বাধিকারী জনৈক আব্দুর রব।

অভিযানে ব্রিকফিল্ড পরিচালনার জন্য ভাটার ম্যানেজারের নিকট লাইসেন্স দেখতে চাওয়া হয়। তিনি লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ আইন ২০১৩ ইং সনের ৪/ এবং (৫)৩ ধারা আইনে) ইটভাটার উপর ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়ন এবং সব নিয়ম কানুন মেনে ইটভাটা পরিচালনা করবেন বলে অভিযানের কর্মকর্তা লুসিকান্ত হাজংকে আশ্বস্থ করেন। এ অভিযানকালে পরিবেশ অধিদপ্তর সিলেটের কর্মকর্তা ও থানা পুলিৃশ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর