টায়ার বা প্লাস্টিকের জিনিষপত্র যত্রতত্র ফেলবেন না : প্যানেল মেয়র লিপন বকস্

প্রকাশিত: 10:24 PM, August 3, 2019

টায়ার বা প্লাস্টিকের জিনিষপত্র যত্রতত্র ফেলবেন না : প্যানেল মেয়র লিপন বকস্

‘‘আপনার বাড়ির আঙ্গিঁনা কিংবা ঝোঁপঝাড় সব সময় পরিস্কার রাখুন, কোথাও ময়লা আবর্জনা না ফেলে সিলেট সিটি কর্পোরেশনের দেওয়া ডাস্টবিনে ফেলুন, টায়ার বা প্লাস্টিকের জিনিষপত্র যত্রতত্র না ফেলে তা পুড়িয়ে দিন, সেঁতসেঁতে পরিবেশ সৃষ্ঠি করলে আসবে বিপদ, প্রতিটি পরিবার যদি নিজেরা এসব সচেতনমূলক কাজে সম্পৃক্ত থাকে তাহলে কোনোভাবেই কারো ক্ষতি হবেনা, গড়ে উঠবেনা ডেঙ্গু রোগের জীবানু বহনকারী এডিস মশার আশ্রয়স্থল, তাই আপনি নিজেই সচেতন হলে পাড়া মহল্লা থেকে শুরু করে সারাদেশ থাকবে সুরক্ষিত’’
শনিবার সকালে ২৬ নং ওয়ার্ডের কদমতলীস্থ সবুর ম্যানশনে পুরাতন টায়ার ও ভলগানাইজিং সমিতির কার্যালয়ে টায়ার ব্যবসায়ীদের নিয়ে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা পালন উপলক্ষ্যে সচেতনতামূলক সভায় উপরোক্ত কথাগুলো বলেন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। পুরাতন টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে ও জাকির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টায়ার ব্যবসায়ী মো. কাওসার আহমদ, রিপন মিয়া, রুকন আহমদ, কয়েস আহমদ, কালাম আহমদ, জামাল আহমদ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সুলতান আহমদসহ অনেকেই। সভা শেষে ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশক নিধনের জন্য মশার ঔষধ স্প্রে করেন বিধায়ক রায় চৌধুরী । প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর