এক মাসে ভর্তি ১০৯ : ছাড়া পেলেন ২৭ : চিকিৎসাধীন ৩৬
সিলেটে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৭

প্রকাশিত: 9:08 PM, August 4, 2019

<span style='color:#077D05;font-size:19px;'>এক মাসে ভর্তি ১০৯ : ছাড়া পেলেন ২৭  : চিকিৎসাধীন ৩৬ </span> <br/> সিলেটে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি :  ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৭

নিজস্ব প্রতিবেদন
রোববার ২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন ডেঙ্গু রোগী। তবে এখনো হাসপাতালে আরো ৩৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ, ২ জন মহিলা ও ৬ জন শিশু।
হাসপাতাল সুত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ওসমানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু। আর এই ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ২৭ জন। ফলে শনিবার হাসপাতালে ৪৬ জন রোগী চিকিৎসাধীন থাকলেও রোববার ছিলেন ৩৬ জন।
গত কয়েকদিন ধরে প্রতিদিনই নতুন রোগী আসার পাশাপাশি সুস্থ হয়ে ফিরছিলেন ২-৪ করে। তবে কালই প্রথম একদিনে ২৭ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ফলে কমেছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা।
গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ১০৯ জন ডেঙ্গুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর