আজ প্রধানমন্ত্রী দেশে ফিরবেন

প্রকাশিত: 12:05 AM, August 8, 2019

আজ প্রধানমন্ত্রী দেশে ফিরবেন

ডেস্ক প্রতিবেদন :::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তার সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার লন্ডন থেকে টেলিফোনে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকালে (স্থানীয় সময়) লন্ডন ত্যাগ করবেন এবং আজ সকালে (বাংলাদেশ সময়) ঢাকা পৌঁছাবেন।’
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, বুধকার বিকাল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
সূত্র জানায়, বিমানটির আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে তিনি ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন।
লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব ঊইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাঁ চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর