নগরবাসীকে সাবেক মেয়র কামরানের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: 8:41 PM, August 11, 2019

নগরবাসীকে সাবেক মেয়র কামরানের ঈদ শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সিলেট নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

শনিবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানির মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানি পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবানি মহান আল্লাহ তায়ালার রহমত স্বরূপ।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সিলেটে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদ-উল-আজহার ত্যাগের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সে সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।

 

প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর