পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর আজাদ

প্রকাশিত: 8:54 PM, August 11, 2019

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর আজাদ

বিজয়ের কন্ঠ ডেস্ক ::  সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডসহ মহানগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, সিটি কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আজাদুর রহমান আজাদ।

শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের বার্তা নিয়ে প্রতিবছর আমাদের সামনে হাজির হয় পবিত্র ঈদুল আযহা। শুধু পশু কোরবানী নয়, ত্যাগের এই শিক্ষা থেকে আমাদের মনে জাগ্রত করতে হবে ভ্রাতৃত্ববোধ। এগিয়ে আসতে হবে একে অন্যের সহযোগিতায়।

ঈদের আনন্দকে সারাবছর ধরে রাখতে আমাদেরকে হতে হবে একে অপরের সহমর্মী। সবাই মিলে গড়ে তুলতে হবে একটি বাসযোগ্য মহানগরী।

কাউন্সিলর আজাদ পবিত্র ঈদুল আযহায় মহানগরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করে আরও বলেন, নগরবাসীর আগামী দিনগুলো আরো সুন্দর হবে আমি এটাই প্রত্যাশা করি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর