চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: 5:47 AM, August 14, 2019

চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে : বাণিজ্যমন্ত্রী

বিজয়ের কন্ঠ ডেস্ক:: চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি: বাণিজ্যমন্ত্রী চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি: বাণিজ্যমন্ত্রী
পুরনো ছবি

কোরবানির পশুর চামড়ার দাম একেবারে কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘যখনই আমরা কোনও উদ্যেগ গ্রহণ করি তখনই এটার বিরুদ্ধাচারণ করা হয়।’
বুধবার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঈদের আগে মালিক ও চামড়া ব্যবসায়ীদের নিয়ে সভা করে আমরা চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করলাম, ঈদের দিন দাম এমন কমে আসলো যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ কারণে আমরা কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছি।’

টিপু মুনশি বলেন, ‘ব্যবসায়ীরা বলছেন, এটা করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। আজ তারা নিজেরা সভা ডেকেছেন, দেখি কী সিদ্ধান্ত নেন। এরপর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তবে কোনোভাবেই চামড়া শিল্পকে আমরা ধ্বংস করতে দিতে পারি না।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রংপুর মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর