আ ন ম শফিকুল হক আর নেই

প্রকাশিত: 10:07 AM, August 14, 2019

আ ন ম শফিকুল হক আর নেই

বিজয়ের কন্ঠ ডেস্ক :: আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক আর নেই।  ইন্নালিল্লাহি…রাজিউন।  বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নগরীর সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।  তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভূগছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এসেছিলেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  জানান, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আ ন ম শফিকুল হকের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহিস মিনারে রাখা হবে। এরপর বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে তাঁর দাফন অনুষ্ঠিত হবে।

এর আগে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগে আ ন ম শফিকুল হক নগরীর আল হারামাইন হাসপাতালে ভর্তি হন। তাঁর অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, তাঁর স্ত্রী আসমা কামরান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদারসহ দলীয় নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর