সাংবাদিক নুরুলকে দেখতে মহানগর যুবলীগ সভাপতি মুক্তি

প্রকাশিত: 1:02 PM, August 17, 2019

সাংবাদিক নুরুলকে দেখতে মহানগর যুবলীগ সভাপতি মুক্তি

সড়ক দূর্ঘটনায় আহত সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক উত্তরপূর্বের স্টাফ ফটো সাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইমজার সদস্য ও সিলেট ফটো সাংবাদিক পেশাজীবী সমবায় সমিতির লি. এর সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে দেখতে যান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ নেতৃবৃন্দ। শুক্রবার রাত ১০ টায় কাজিটুলাস্থ তার বাসায় যান তারা।
এসময় আলম খান মুক্তি সাংবাদিক নুরুলের শারীরিক অসুস্থতাজনিত চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন।
উল্লেখ্য, ১০ আগস্ট রাত ৮টার দিকে উপশহর এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন নুরুল। ডাক্তারের পরামর্শে বর্তমানে তিনি কাজিটুলাস্থ বাসায় অবস্থান করছেন। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর