আহত সাংবাদিক নুরুলকে দেখতে ওসমানীতে সাবেক মেয়র কামরান

প্রকাশিত: 1:41 PM, August 17, 2019

আহত সাংবাদিক নুরুলকে দেখতে ওসমানীতে সাবেক মেয়র কামরান

সড়ক দূর্ঘটনায় আহত সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক উত্তরপূর্বের স্টাফ ফটো সাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলামকে দেখতে যান বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডের ৮নং পেয়িং বেডে যান তিনি।
এসময় তিনি সাংবাদিক নুরুলের শারীরিক অসুস্থতাজনিত চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, কার্যনির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, শাহিন আহমদ, আওয়ামীলীগ নেতা বেলাল খান, সুমিত দাম, তাতীলীগ নেতা শেখ আবুল হসন্নাত বুলবুল, ফটো সাংবাদিক বিপলু আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর