ফটো সাংবাদিক নূরুলের পাশে নিসচা সিলেট জেলা

প্রকাশিত: 10:23 AM, August 19, 2019

ফটো সাংবাদিক নূরুলের পাশে নিসচা সিলেট জেলা

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিলেট বিভাগীয় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজা’র কার্যনির্বাহী সদস্য ফটো সাংবাদিক নূরুল ইসলাম কে দেখতে যান ‘নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা’র নেতৃবৃন্দ।

সোমবার বিকেল তারা হাসপাতালে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন নিসচার সভাপতি সংগঠক এম.বাবর লস্কর, উপদেষ্টা ও অনলাইন পত্রিকা ড্রিম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ শেপুল, সহ-সাধারণ সম্পাদক ফুরকান আহমদ তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল মজিদ, আইন সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ, এডভোকেট শুভ প্রমূখ।

নেতৃবৃন্দ আহত নুরুল ইসলামের চিকিৎসার খোজখবর এবং দ্রুত সুস্থতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর