পহেলা সেপ্টেম্বর থেকে দুই সংস্করনে বের হবে সিলেটের দিনকাল

প্রকাশিত: 11:47 AM, August 19, 2019

পহেলা সেপ্টেম্বর থেকে দুই সংস্করনে বের হবে সিলেটের দিনকাল

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেটে এই প্রথম ১ম ও ২য় সংস্করনে প্রকাশিত হবে দৈনিক সিলেটের দিনকাল। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সন্ধ্যায় ১ম সংস্করণ ও প্রতিদিন সকালে ২য় সংস্করণ বের কর হবে। সোমবার (১৭ আগস্ট) পত্রিকার সম্পাদক পারভীন বেগম এ তথ্য জানান।

গেল বছরের ১লা এপ্রিল থেকে সিলেটে দৈনিক প্রকাশিত হচ্ছে সিলেটের দিনকাল। পত্রিকাটি শুরু থেকে পাঠকের মন জয় করে ব্যাপক সুনাম অর্জন করে।
দুই দফা সংরক্ষণের জন্য পত্রিকার পূর্বের সকল নিয়োগ স্থগিত করা হয়েছে ও আগ্রহীদের নতুন করে সিভি পাঠানোর আহ্বান করা হয়েছে।

পত্রিকার সম্পাদক পারভীন বেগম আরো জানান, দৈনিক সিলেটের দিনকালে কর্মরত স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ফটো সাংবাদিকসহ সকল জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়োগ স্থগিত করা হয়েছে। আগামী ২৫ আগস্ট শনিবার (জেলা-উপজেলা) ও ২৬ আগস্ট রবিবার (স্টাফ ও বিশেষ প্রতিনিধি) সকাল ১১টায় পত্রিকা অফিসে উপস্থিত হয়ে সকল ধরনের আলাপ আলোচনাপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। নিয়োগ স্থগিতকারীদের সবাইকে পত্রিকার আইডি কার্ড অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

নতুন করে সিভি পাঠানোর নিয়ম: সম্পাদক ও প্রকাশক বরাবরে আবেদন কপি, সঙ্গে ২ কপি পাসপোট সাইজের ছবি ও জীবন বৃত্তান্ত, কাজের অভিজ্ঞতা প্রদান করবেন। তবে যে সকল স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ফটো সাংবাদিক, জেলা ও উপজেলা প্রতিনিধিরা পূর্বে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। শুধু নির্ধারিত তারিখের সভায় উপস্থিত হতে হবে। না হলে আপনার পূর্বের নিয়োগ সরাসরি বাতিল ঘোষনা করা হবে।
কার্যালয়: এশিয়া ইন্টান্যাশনাল মার্কেট (৩য় তলা), জল্লারপার রোড, জিন্দাবাজার, সিলেট, মোবাইল: ০১৭১৮৫৩৮০৪৫।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর