ঢাকা |
প্রকাশিত: 1:12 PM, August 22, 2019
বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য জাকিরুল আলম জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করেছিল পুলিশ। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট নগর পুলিশের মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন।
তিনি জানান, জাকিরের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার বিকালে তাকে উপশহপর থেকে গ্রেফতার করে র্যাব। পরে মোগলাবাজার থানায় তাকে হস্তান্তর করা হয়।
জাকিরের বিরুদ্ধে মামলা দুটি মারামারির ঘটনার বলে জানিয়েছে ওসি আখতার। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।
জাকিরুল আলম জাকিরকে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের মাঝপাড়ার মৃত সাজ্জাদ মিয়ার ছেলে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host