ঢাকা |
প্রকাশিত: 11:15 PM, August 22, 2019
মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সিলেট মহানগর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ ও বৃহত্তর নয়াসড়ক ছাত্রলীগের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর চারাদিঘির পাড় জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল শেষে শিরণী বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, এম এইচ ইলিয়াস দিনার, এলাকার বিশিষ্ট মুরুব্বি বাবুল আহমদ বাবু, হাজি লাল মিয়া, সিদ্দিকুর রহমান, জাকারিয়া আহমদ হীরা, দুলাল আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা ও ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা জামিল হোসেন, আবি আহমদ, রুবেল হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত আহমদ, ছাত্রলীগ নেতা রাফি নওসান ওহি, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host