ঢাকা |
প্রকাশিত: 11:29 PM, August 22, 2019
সিলেটের বহুল আলোচিত ক্যামিকেল মার্কেট কাষ্টঘরের আল খাজা মার্কেটের অগ্নিকান্ড ঘটনার তদন্ত করেছে সিলেট ফায়ার স্টেশনের একটি তদন্ত দল। ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসও/এফএসওসিডি/সিল৫২৬ নং স্মারকের প্রেক্ষিতে তদন্ত কমিটির সদস্য সিনিয়র ষ্টেশন অফিসার আজিজুল ইসলাম ও সিনিয়র সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে অগ্নিকান্ড সূত্রপাতের তদন্ত করেন তারা। তদন্তকালে স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকাবাসীরা সাক্ষ্য প্রদান করেছেন।
তদন্তকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডা. আ. ফ. ম. জামাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান কানু পাল প্রমুখ।
এসময় স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত ১লা মে কাষ্টঘরের আল খাজা মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ নিয়ে উক্ত মার্কেটের পরপর ৬ বার অগ্নিকান্ডে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন। বার বার সিলেট সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে অভিযোগ দেওয়ার পরও কোন পদক্ষেপ নেয়নি তারা। ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ আল খাজা মাকের্টের মালিক সায়েস্তা মিয়া ও তার পুত্র সানির দাপটের কারনে নীরব ভূমিকায় রয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এ ব্যাপারে স্থায়ী সমাধান চান স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host