ঢাকা |
প্রকাশিত: 11:39 PM, August 22, 2019
সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর এক যৌথ মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীণ আইনজীবি নাছির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় সভায় সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনায় অংশ নেন-সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, উপদেষ্টা পরিষদের সদস্য শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, জেলা সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য কয়েছ আহমদ সাগর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, জাগো সিলেট এর সভাপতি আলাউদ্দিন আলো, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ইউকে সিলেটের যুব বিষয়ক সম্পাদক আমীন তাহমীদ, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষে আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, ইর্শাদ আলী, মুক্তিযোদ্ধা এম এ পাশা, শওকত আলী, তামীম চৌধুরী আপন, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার দপ্তর ও ত্রাণ সম্পাদক এবাদ উল্লাহ প্রমুখ।
সভায় সিলেটের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে সিলেটের স্থায়ী বাসিন্দাদের নিয়োগ দেয়ার দাবী জানানো হয়। এছাড়া সিলেট বিভাগের সকল সরকারী-আধাসরকারী ও শায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সিলেটের স্থায়ী বাসিন্দাদের নিয়োগ দেয়ারও দাবী জানানো হয়।
সভায় ১৫ই আগষ্ট হত্যাকান্ডের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় ১৫ই আগষ্ট হত্যাকান্ডের সকল শহীদ ও প্রবীণ রাজনীতিবিদ আ ন ম শফিকুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় সিলেটের ন্যায্য দাবী বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহবান জানানো হয়। প্রেস-বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host