ঢাকা |
প্রকাশিত: 11:49 PM, August 22, 2019
২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও হামলায় নিহত এবং আহতদের স্মরনে দোয়া মাহফিলে আয়োজন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া ও তারকের মদদে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়ছে। আমাদের প্রিয় নেত্রীকে হত্যার জন্য বার বার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। নেত্রীকে আল্লাহ তায়ালা বাচিয়ে রেখেছেন এদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য। যার ফলে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন উজ্জ্বল হচ্ছে। আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ। এখন উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি। আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী একটি টার্গেট নিয়ে দেশের উন্নয়নে কাজ করছেন। সে টার্গেট যেন দ্রুত বাস্তবায়ন হয় সে লক্ষে আমাদেরকে কাজ করতে হবে। সভায় বক্তারা ২১ শে আগস্ট মামলার বিচারের শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানান। সভা শেষে ২১ শে আগস্ট নিহতদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।
বুধবার জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, সাবেক মহিলা এমপি সৈয়দা জেবুন্নেছা হক, এডভোকেট রাজ উদ্দিন আহমদ, নুরুল ইসলাম পুতুল, আব্দুল খালিক, জিয়া উদ্দিন মোর্শেদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিজিত চৌধুরী, এডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যক্ষ জাকির হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সাইফুল আলম রুহেল, এডভোকেট সামসুল ইসলাম, ডাঃ আরমান আহমদ শিপলু, এমাদ উদ্দিন মানিক, এডভোকেট রঞ্জিত সরকার, এডভোকেট খোকন কুমার দত্ত, নাজনীন হোসেন, এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী, আব্দুল হাসিব মনিয়া, নুরুল আমিন, মোমিন চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সামসুন্নাহার মিনু, এডভোকেট এমাদ উদ্দিন,এডভোকেট সৈয়দ শামীম আহমদ, রাম বাবু, আব্দুস ছুপান, জগদীশ দাশ, সাইফুল আলম, সালমা বাছিত, এডভোকেট সালমা সুলতানা, মারিয়াম চৌধুরী মাম্মি, এ জেড রওশন জেবিন রুবা, শামীম রশীদ চৌধুরী, শামীম আহমদ ভিপি, শামীম আহমদ, আফসার আজিজ, মাধুরী গুন, জাহানারা, রাশেদা সাইদা খানম, সাজেদা পারভীন, দেবাংশু দাশ মিটু, মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, নোমান আহমদ সহ নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host