বিজয়ের কন্ঠ ডেস্ক :: ‘শিক্ষাই আলো’ এই স্লোগান নিয়ে সিলেটে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক ছাত্র সংগঠন ইগনাইট ছাত্র কল্যাণ পরিষদ। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ আগস্ট) এক জরুরী সভায় ১৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। ছাত্র সংগঠক ও তরুণ সাংবাদিক মো.নাঈমুল ইসলাম-কে সভাপতি ও ছাত্র সংগঠক শিমুল আহমদ-কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আতিকুর রহমান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাছান সানি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক ইব্রাহিম আকাশ, দপ্তর সম্পাদক সাঈদ হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মো.আব্দুল্লাহ, সহ সম্পাদক আহমেদ আল আবীর, সদস্য শামছুদ্দিন শুভ, তাজুল ইসলাম প্রমুখ।