ঢাকা |
প্রকাশিত: 2:40 PM, August 23, 2019
নিজস্ব প্রতিবেদন ::::
নগরীর পাঁচভাই রেস্টুরেন্টে রাতের খাবার খেতে আসা ৩ ইংল্যান্ড প্রবাসী যুবকের উপর হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ আগস্ট) ভোরে সুনামগঞ্জের আলীপাড়া পল্লবী-২৩ মনির ভিলায় অভিযান চালিয়ে মাতাল অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- দিপু রায় ও রানা।
সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে (৬ আগস্ট) মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে পাঁচভাই রেস্টুরেন্টের সামনেই হামলার ঘটনাটি ঘটে। হামলার ঘটনায় বালুচর এলাকার সফিক উদ্দিনের ছেলে হাসান (২২), একই এলাকার বশির উদ্দিনের ছেলে জিমন (২৫) ও গয়াস মিয়ার ছেলে নাহিয়ান (১৮) গুরুতর আহত হন। এছাড়া তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও ভাংচুর করেছে হামলাকারীরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host