ঢাকা |
প্রকাশিত: 3:05 PM, August 23, 2019
বিজয়ের কন্ঠ ডেস্ক ::
দেশের পার্বত্য জেলার রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর গাড়িতে পাহাড়ী সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। এসময় সেনাবাহিনীর পাল্টা গুলিতে সুমন চাকমা নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বাঘাইহাট উজুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন চাকমা বাঘাইহাট-সাজেক এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ইউপিডিএফ (প্রসীত খীসা) পক্ষের সদস্য। তিনি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম আসামি।
রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. শফিউল্লাহ জানান, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহল দলের একটি পিকআপে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সুমন চাকমা। পরে সুমনের মরদেহের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর টহল জোরদার করে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host