ঢাকা |
প্রকাশিত: 9:43 PM, October 20, 2019
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ি জসিম উদ্দীন (৩০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ভোয়াইবাজারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সন্ধ্যায় দিকে হঠাৎ করে পল্লি বিদ্যুতের তার ছিঁড়ে ব্যবসায়ী জসীমের দোকানে পড়ে। ফলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি দল গিয়ে তাকে দোকানের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। জুড়ী থানার এসআই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host