ঢাকা |
প্রকাশিত: 8:12 PM, December 22, 2019
নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি রনজিত চন্দ্র ধর নামে এক ব্যক্তির করা সংবাদ সম্মেলনে ইসকনের বিরুদ্ধে ভূমি দখলের পায়তারার যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বলে দাবি করেছে সিলেট ইসকন কর্তৃপক্ষ। রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন ইসকন সিলেটের আইন বিষয়ক সম্পাদক নীহার রঞ্জন দাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ১৯ ডিসেম্বর সিলেটের কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ইসকন কর্তৃপক্ষের নজরে আসে। ওই সংবাদ সম্মেলনে রনজিত চন্দ্র ধরের দাবিকৃত সব তথ্যই বানোয়াট এবং ভিত্তিহীন।’
তিনি বলেন, রনজিত চন্দ্র ধর তার অভিযোগে বর্ণিত যে জমির কথা উল্লেখ করেছেন এ ভূমির সাথে তিনি কোন ভাবেই সংশ্লিষ্ট নন, এমনকি রেভিনিউ কর্তৃপক্ষ, সেটেলমেন্ট বা কোন আদালতেও তিনি এ জমির পক্ষে কখনও উপস্থিত ছিলেন না। প্রকৃতপক্ষে কথিত অভিযোগে বর্ণিত ভূমি রাধামাধব জিউ দেবতা যুগলটিলা মন্দিরের ভূমি হিসেবেই আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত সাব্যস্থকৃত হয়েছে এবং সেখানে সনাতন ধর্মাবলম্বীদের পূজার্চনাও হয়ে আসছে।’
তিনি জানান, মন্দির কর্তৃপক্ষ খাজনা আদায়ে সেটেলমেন্ট জরিপী ৭২২,৭২৩, ৭২৪ ও ৭২৫ দাগে ভোগদখল করে আসছেন। কাজেই নতুন করে কোন ভূমি দখল করার অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইশান নিমাই দাস, সংকীর্ত্তন নিতাই দাস, মহাসংকীর্ত্তন দাস ও সীমন্তদ্বীপ দাস।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host