ঢাকা |
প্রকাশিত: 9:19 PM, December 22, 2019
নিজস্ব প্রতিবেদন : সিলেট সার্কিট হাউস চত্বরে রয়েছে শোভাবর্ধক একটি টিগার্ডেন চা বাগান। এই বাগানের সার্বিক ব্যবস্থপনায় রয়েছে সিলেটের মোমিনছড়াস্থ তাজ টি এন্ড ট্রেডিং কোম্পানী লিমিটেড এবং মাথিউরা টি কেম্পানী লিমিটেড। বাগানের সংস্কার, চারা রোপন, যত্ন ও পরিচর্যা সবই করে থাকে এই দুই কেম্পানী। প্রতিবছরই তা করতে হয় এই দুই কোম্পানীকে। সম্প্রতি সার্কিট হাউস’র এই টি গার্ডেন-এর আশু সংস্কার প্রয়োজন হয়। তাই শনিবার (২১ডিসেম্বর) থেকে এই বাগানের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন করেন তাজ টি এন্ড ট্রেডিং কোম্পানী লিমিটেড ও মাথিউরা টি কেম্পানী লিমিটেড-পরিচালক দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক মণ্ডলীর সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচইসিসিএল ম্যানেজার মোহাম্মদ সাইদুজ্জামান ও এইচআর এন্ডনহজ সলোউশন কাউন্সিল-এর পরিচালক ইসমাইল আহমদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host