ঢাকা |
প্রকাশিত: 7:55 PM, December 24, 2019
ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য,ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদের পিতা বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন(সিবিএ) সাবেক বিভাগীয় সাধারণ সম্পাদক, সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল জব্বার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
মঙ্গলবার এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলর সভাপতি আলতাফ হোসেন সুমন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম বলেন, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য,ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদের পিতা বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন(সিবিএ) সাবেক বিভাগীয় সাধারণ সম্পাদক এবং ইসলামপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল জব্বার এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুম আব্দুল জব্বারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host