ঢাকা |
প্রকাশিত: 12:48 PM, December 26, 2019
ডেস্ক প্রতিবেদন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো.আব্দুল্লাহ দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সিলেটে আসছেন।
সকাল ১১টা ৪০ মিনিটের সময় সিলেট এম. এ. জি. ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউসের অবস্থান নিবেন। বেলা আড়াইটায় দক্ষিণ সুরমায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করে বেলা ৩টায় জামেয়া তাওয়াকুলিয়া রেঙ্গা সিলেট কর্তৃক ৩ দিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনে বক্তব্য প্রদান। বিকেল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউসে অবস্থান ও রাত্রি যাপন করবেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে জুম্মার নামাজ আদায়, সন্ধ্যা ৬টায় সিলেট সার্কিট হাউস থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা ও রাত ৭টা ৪৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host