ঢাকা |
প্রকাশিত: 1:33 PM, December 28, 2019
ডেস্ক প্রতিবেদন : সিলেট সিটি কর্পোরেশনের কম্পিউটার অপারেটর কামাল উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
আজ শনিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সদাচারি, সদালাপি ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত কামাল উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুম কামাল উদ্দিন আহমদের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host