ঢাকা |
প্রকাশিত: 7:33 PM, January 3, 2020
ডেস্ক প্রতিবেদন : তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা কমিটির উদ্যোগে ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গভীররাতে নগরীর দক্ষিণসুরমার রেলস্টেশন, কাজীরবাজারব্রীজ, চৌহাট্টাসহ বিভিন্ন স্থানে প্রায় দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে সংগঠনের প্রধান নির্বাহী হিমাংশু মিত্র বলেন, বিগত দিনের ধারবাহিকতায় এই সংগঠন সূবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁিড়য়েছে। এই ধারবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি বলেন, গায়ে কম্বল জড়িয়ে সূবিধা বঞ্চিত মানুষগুলো যখন উষ্ণতা অনুভব করছিল-সেই মুহুর্তটির অনুভুতি বলে শেষ করা যাবেনা। এই মানুষগুলোর ভালোবাসা এবং সরকারি সূবিধা গ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান পরিবর্তনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এই সংগঠন।
সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট বদরুল ইসলাম বলেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের যাত্রা-সেই যাত্রায় অবিচল থেকে এই সংগঠন কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত রেখেই এই সংগঠন কাজ করবে দেশ ও দেশের মানুষের কল্যাণে।
সংগঠনের সিলেট জেলা সভাপতি সাকেরা সুলতানা জান্নাত বলেন, সামর্থবান সকল মানুষ যখন এই শীতে প্রয়োজনীয় শীত বস্ত্র পরিধান করে ঘুমে আচ্ছন্ন, আমরা তখন ঘুম ছেড়ে শীতার্ত মানুষের খোঁজে । তাদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে শীত নিবারণের প্রয়াস চালিয়েছি। সংগঠনের উদ্যোগে শহরের বেশ কয়েকটি স্থানে প্রায় দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। আশা করি প্রতিটি মানুষ এভাবেই শীতার্তদের সহায়তায় এগিয়ে আসলে দেশ হবে বাসযোগ্য। সমাজ হবে বৈষম্যহীন। সকলের সমবেত অংশ গ্রহণের পাশাপাশি এই দেশটাকে আমরা সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই।
কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা, জেলা সাধারণ সম্পাদক শাহানা আক্তার চৌধুরী, এসএজিডিএফ এর আহবায়ক আং রকিব, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার কবি দেবব্রত রায় দিপন,যুবমৈত্রী সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ, সংগঠনের সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দসহ আরো অনেকে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host