ঢাকা ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০
ডেস্ক প্রতিবেদন : সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর পিতা দেলোয়ার হোসেন সিদ্দিকী (৮৪) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুম দেলোয়ার হোসেন সিদ্দিকীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host