ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
ডেস্ক প্রতিবেদন : সমাজের কোন গোষ্ঠীকে সুবিধাবঞ্চিত রেখে আর্ত-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। হত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষেরাও আমাদের স্বজন। বিত্তবানদের সম্পদে তাদের হক রয়েছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীতে শীতার্ত মানুষের কল্যানে এগিয়ে আসা বিত্তবানদের নৈতিক দায়িত্ব। ৬ জানুয়ারি সোমবার জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে নগরীর সবুজবাগ এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় ফাউন্ডেশন নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। ফাউন্ডেশনের সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজ মাওলানা নাসির উদ্দিন, সহ-সেক্রেটারি হাফিজ মাওলানা শফিকুর রহমান, অর্থ সম্পাদক হাফিজ আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান নজিবী ও প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল খালিক প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host