ঢাকা |
প্রকাশিত: 8:04 PM, January 7, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও এমসি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আহমদ চৌধুরী ফয়েজের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, সাবেক ছাত্রদল নেতা আহমদ চৌধুরী ফয়েজের মাতার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host