ঢাকা |
প্রকাশিত: 8:07 PM, January 7, 2020
ডেস্ক প্রতিবেদন : সাবেক ছাত্রদল নেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এমসি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজের মাতার ইন্তেকালে শোক প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম বলেন, বার বার কারা নির্যাতিত ও মজলুম সাবেক তুখোড় ছাত্রদল নেতা আহমেদ চৌধুরী ফয়েজের গর্ভধারিনী মাতার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host