ঢাকা |
প্রকাশিত: 2:25 PM, January 8, 2020
ডেস্ক প্রতিবেদন : নগরীর আম্বরখানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার সকাল ১০ টা ২০ মিনিটের সময় মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এসএমপি কোতয়ালী থানা এলাকায় অভিযানকালে আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর নাম রাজা মিয়া (৪০)। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগের মৃত আবদুল মালেকের ছেলে। ধৃত আসামী সিআর- ৫২/২০১৮ (বড়), ১৯২৭ সনের বন আইনের ৪২ ধারা এর ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host