ঢাকা |
প্রকাশিত: 2:27 PM, January 8, 2020
ডেস্ক প্রতিবেদন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। মঙ্গলবার বেলা ১২ টা ৫০ মিনিটে এসএমপির এয়ারপোর্ট থাানাধীন লাক্কাতুরা চা বাগান সংলগ্ন সিলেট অ¡র্ন্তঝ¡¢ধখ ¢্নক্ষ্মখঠ ®দ্বঠ¡¢ঢঁ¡ল ঐষ ®লঈব ®ঘঈঠষ ঢ়¡ল্লব কালভার্ট ঐষ ঊভষ থেকে ৭০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম শুকরা মুদি (৫০)। তিনি এয়াপোর্ট থানার লাক্কাতুরা এলাকার মৃত বিনদ মুদির ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host