ঢাকা |
প্রকাশিত: 7:41 PM, January 8, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরতলীর ৩০ শ্যামলী বারহাম হাউসে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট গংগেশ চন্দ্র দাশ, পি.পি. লায়ন রুহুল আমিন চৌধুরী, পি.পি. লায়ন গৌতম লাল দত্ত, পি.পি. লায়ন হারুন আল রশিদ দীপু এমজেএফ, পি.পি. লায়ন শামসুল আলম খান রাজু, সাবেক সেক্রেটারি লায়ন অজিত কুমার ভট্টাচার্য, ট্রেজারার লায়ন আছাদুল হক আছাদ, লায়ন হীমেল কর্মকার প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বিত্তশালীদের সম্পদে সমাজের গরীব-অসহায় মানুষের অধিকার রয়েছে। এ শীতের সময়ে হতদরিদ্র শীতার্তদের পাশে সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। এতে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে। নিঃস্বার্থভাবে অসহায়দের পাশে দাঁড়ানোই মানবধর্ম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host