ঢাকা |
প্রকাশিত: 7:49 PM, January 8, 2020
ডেস্ক প্রতিবেদন : এডু-এইড স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়াস্থ এডু-এইড স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এডু-এইড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান শিপলুর সভাপতিত্বে ও শিক্ষিকা ফারজানা আক্তার প্রিমা এবং হুমায়রা জাহান এর যৌথ উপস্থাপনায় সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র সাজ্জাদুর রহমান সুজ্জাদ, সমাজসেবক শাহেদুর রহমান, সিকৃবির প্রশাসনিক কর্মকর্তা মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য আলী আহমদ মাসুদ, সহকারি শিক্ষক সৈয়দ সাবির আহমদ, সহকারি শিক্ষক ইকবাল আহমদ, অভিভাবক সদস্য মুক্তা রহমান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২০২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host