ঢাকা |
প্রকাশিত: 7:56 PM, January 8, 2020
ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১১ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মেলনে উপস্থিত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের চলমান আন্দোলনকে বেগবান করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস ও সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host