ঢাকা |
প্রকাশিত: 8:25 PM, January 8, 2020
এমসি কলেজ প্রতিনিধি : মুরারিচাঁদ কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের ‘ফ্রি চিকিৎসা সেবা’ কার্যক্রম সম্পন্ন। আজ বুধবার সকাল ১০টায় দলদলি চা বাগানে, চা শ্রমিকদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধের আয়োজন করে সংগঠনটি। এতে সহযোগিতা করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কিডনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শিরিন গুলজার।
চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি চা শ্রমিকরা।
এসময় উপস্থিত ছিলেন মোহনা’র শুভাকাঙ্ক্ষী জনাম আরিফ জামান ও মিসেস জামান।তাদের সৌজন্যে চা শ্রমিকদের মাঝে ওষুধ প্রদান করা হয়।
এছাড়াও মোহনা সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মো. আজাদ মিয়া, সাবেক সিনিয়র সদস্য মিলাদ হোসাইন, অনবদ্য সদস্য দিলোয়ার হোসেন এবং উপস্থিত ছিলেন বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি মো. টিপু শিকদার, সহ সভাপতি মেহেদি হাসান সুজন, সাধারণ সম্পাদক সৌরভ পাল, সহ সাধারণ সম্পাদক এমএইচবি শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ সাংগঠনিক সম্পাদক জয়শ্রী দাস জয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক পল্লবী দাস মৌ, প্রচার সম্পাদক সায়েম আহমেদ, সহ অর্থ সম্পাদক সাদিকুর রহমান নয়ন, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাফি, সিনিয়র সদস্য অরণী জাহান আবিরা, মোহনা’র শুভাকাঙ্ক্ষী আলিম উদ্দিন, মাহবুব রহমান, সদস্য ইমু, কামরুজ্জামান, শ্রীবাস, সামি, অমিত, তাহিন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host