জালালপুরে এফআইভিডিবি সূচনা প্রকল্পের অবহিতকরণ সভা

প্রকাশিত: 2:20 PM, January 9, 2020

জালালপুরে এফআইভিডিবি সূচনা প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক প্রতিবেদন : দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদে এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে ‘বাংলাদেশ অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস’-শীর্ষক ইউনিয়ন অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন।
সূচনা প্রকল্পের জিসিডিও শাহিদা আখতারের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমদ, সাংবাদিক খালেদ আহমদ, উপজেলা সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক সাফিয়া সাইদ, ইউপি সচিব আব্দুস সালাম, ইউপি সদস্য দারা মিয়া, ইউসুফ আলী, নুরুল হক মোল্লা, শফিক উদ্দিন, ছানা মিয়া, কুতুব উদ্দিন, আনোয়ার আলী, আনোয়ার হোসেন, বানেছা বেগম, আমিরুন বেগম, হাসি রাণী দেব, প্রকল্পের ইউনিয়ন কো অর্ডিনেটর মোছা: সাজিয়া ও সেলিম আহমদ আকাশ, ফিল্ড ফ্যাসিলেটেটর দিলোয়ার হোসাইন ও শিল্পী রাণী সরকার, সেভ দ্যা চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার নবী নূর রহমান, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর ডিভিশনাল ম্যানেজার নাজমুল হুদা ও হেলথ ইন্সপেক্টর এনায়েত উল্লাহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, পরিবারের পুষ্টির চাহিদা পূরণে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের বিকল্প নেই। নারীদের এ বিষয়ে উদ্ভুদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। সভায় প্রজেক্টরের মাধ্যমে সূচনা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন সূচনা প্রকল্পের জিসিডিও শাহিদা আখতার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর