ঢাকা |
প্রকাশিত: 2:25 PM, January 9, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজামাল নুরুল হুদা ও তার ম্যানেজার আমিনুল ইসলামকে অপহরণ চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। অবিলম্বে এই অপহরণ চেষ্টা ষড়যন্ত্রের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এক বিবৃতিতে কামরুল হুদা জায়গীরদার বলেন, শাহ জামাল নুরুল হুদা শুধু জেলা বিএনপি নেতা নন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সাবেক সফল জনপ্রতিনিধি। এমন একজন ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনা সিলেটবাসীকে বিস্মিত করেছে। এমন ঘটনায় আমি এবং বিএনপি পরিবার উদ্বিগ্ন। অবিলম্বে এই ঘৃন্য ষড়যন্ত্রের সাথে জড়িতদের খুঁেজ বের করে দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host