ঢাকা |
প্রকাশিত: 5:33 PM, January 11, 2020
নিজস্ব প্রতিবেদন :: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে নবনির্বাচিত জেলা ও মহানগর আওয়ামী লীগের চার নেতাকে সংবর্ধনা প্রদান করেছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান, ছাত্রলীগ নেতা আহমদ হোসেন খান প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host