ঢাকা |
প্রকাশিত: 7:03 PM, January 11, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেটের ছবি আঁকার সৃজনশীল প্রতিষ্ঠান চারুপাঠ চারুবিদ্যালয়ের এক যুগ পুর্তি অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। শনিবার ১১ জানুয়ারী সকাল ১১টায় ৪ দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর পশ্চিম সুবিদ বাজারস্থ আনন্দনিকেতন স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা সংস্কৃতি কিষয়ক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত, আনন্দনিকেতন স্কুলের এমডি হ্যারল রশিদ ও এডমিনিস্ট্রেটিড হেড মিসেস ফাহমিনা নাহাস। চিত্রপ্রদর্শনীর উদ্বোধনীর পূর্বে সকাল সারে ৯টায় চারুপাঠ চারুবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ এক বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আফিুল হক চৌধুরী মাত্র ৬মিনিটে তাৎক্ষণিকভাবে চারুপাঠের প্রতিষ্ঠাতা পরিচালক প্রশান্ত কুমারের চমককৃতভাবে আঁকা বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ছবি থেকে মুগ্ধ হয়ে বলেন, শিশুদের মননশীলতা বৃদ্ধির লক্ষ্যে চারুপাঠ যেভাবে কাজ করে যাচ্ছে তা খুবই প্রসংশনীয়। তিনি সংস্কৃতি কিষয়ক কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করে এ চারুবিদ্যালয়কে একটি প্রাতিষ্ঠানিক রুপ দিতে সিলেট সিটি কর্পোরেশনের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ইতোমধ্যে তিনি সিলেটে একটি কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করার অনুমোদন পেয়েছেন উল্লেখ করে আরও বলেন, সিলেটের সংস্কৃতি ও প্রাকৃতিক সৌনদর্যকে ধরে রাখতে এবং একটি পর্যটক বান্ধব নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে তিনি সর্বপূরি চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি চারুপাঠের ৪ দিনব্যাপী চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করে এর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
চারুপাঠ চারুবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান মার্জিয়া হোসাইন পপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক নন্দিতা দেব। অনুষ্ঠানে চারুপাঠ চারুবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host