ঢাকা |
প্রকাশিত: 7:12 PM, January 11, 2020
ডেস্ক প্রতিবেদন : রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, দুস্থ অসহায় মানুষ এ সমাজের অংশ তাদের দুঃখ বেদনা ভাগাভাগি করার জন্য রেডক্রিসেন্টের এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি দুস্থ অসহায় মানুষের কল্যানে সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান। তিনি ১১ জানুয়ারি শনিবার দুপুরে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট আয়োজিত শীতবস্ত্র বিতরনকালে তিনি একথা বলেন।
শনিবার দুপুরে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর উদ্যোগে ও কাতার রেডক্রিসেন্ট এর সহযোগীতায় নগরীর চৌহাট্রাস্থ রেডক্রিসেন্ট মাতৃমংগল হাসাপাল প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরন কার্য্যক্রম অনুষ্ঠিত হয় এসময় ৩শতাধিক কম্বল বিতরন করা হয়। রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিলের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনদৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারোয়ার আহমদ,রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ,মজির উদ্দিন, মো. ইমাম উদ্দিন চৌধুরী , মোস্তাক আহমদ পলাশ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, রেডক্রিসেন্ট মাতৃমংগল হাসপাতালের পরিচালক ডা. সূধাময় মজুমদার,সহকারী পরিচালক প্রশাসন মফিজুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান শাহনূর চৌধুরী সাথি সহ যুব রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host