ঢাকা |
প্রকাশিত: 7:20 PM, January 11, 2020
ডেস্ক প্রতিবেদন :সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, মানবতার কল্যাণে জীবনকে উৎসর্গ করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা এ কাজটি করতে পারলে সমাজ থেকে দারিদ্র্যতা দূর করা সম্ভব হবে। তিনি বলেন, প্রচণ্ড শীতে অসহায় দরিদ্র মানুষ কষ্টের মধ্যে আছেন। এখনই সমাজের সামর্থবানদের শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। তাহলে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে। তিনি সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করায় সেলিনা মোমেনকে ধন্যবাদ জানান।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর মানবাধিকার বাস্তবায়ন কমিশনের উদ্যোগে ও সমাজহিতৈষী সেলিনা মোমেন এর পৃষ্ঠপোষকতায় শীতবস্ত্র বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি আ ম ন জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক তপন মিত্র।
পরে নগরীর দু’শতাধিক শীতার্ত মানুষের মধ্যে অতিথিবৃন্দ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host